চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:৩০:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:৩০:৫১ অপরাহ্ন
চট্টগ্রামের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মস্তাননগর এলাকার নাহার ফিড মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাপুর থেকে কক্সবাজারগামী নীলাচল পরিবহনের একটি বাসে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়। বাসটি চেকপোস্টের কাছে পৌঁছালে দুই যাত্রী তাঁদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানকারী দলের সদস্যরা তাঁদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন মো. আমিন (৩৭), পিতা মৃত নুরুল হাসান এবং দ্বীন মোহাম্মদ (২৭), পিতা মৃত সুলতান। তাঁদের উভয়ের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায়।

পরে তাঁদের হেফাজতে থাকা কাঁধব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com