রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:৫৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:৫৩:৩১ অপরাহ্ন
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ- ও অর্থদ- দেওয়া হয়েছে। এ ছাড়া রাজশাহী মহানগর পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি ও অন্যান্য মামলার আসামিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে হরগ্রাম পীরসাহেবপাড়া গ্রামের মৃত মোকলেসুর রহমানের ছেলে অপু শেখ (২৮) ও একই গ্রামের মোঃ লালমুনের ছেলে সাহেব আলীকে (২২) মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অপু শেখকে ৩০ দিনের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা অর্থদ- এবং সাহেব আলীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদ- ও ৩০০ টাকা অর্থদ- দেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে একই থানা এলাকায় পৃথক অভিযানে রাজপাড়া থানার বুলনপুর এলাকার মৃত জান মোহাম্মদের ছেলে মোঃ মামুনুর রশিদ ওরফে আবুল (৪৯) ও বহরমপুর এলাকার মৃত ফয়েজ উদ্দীনের ছেলে মোঃ আনোয়ার হোসেন সেন্টুকে (৪০) মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদ- ও অর্থদ- দেন।

অন্যদিকে, রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলার একজন এবং অন্যান্য মামলার আটজন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com