ফেনীতে বসতবাড়ি থেকে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৭:৪০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৭:৪০:৩৮ অপরাহ্ন
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম (ফেনী ক্যাম্প)।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর আধারমানিক গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল।

এ ঘটনায় বাড়িটি থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

অভিযানকালে বাড়ির ছাদসংলগ্ন সিঁড়িঘরে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

এসআরবি সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com