নগরীর সপুরায় পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৭:২৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:২৩:১২ অপরাহ্ন
নিজের অভাব-অনটন উপেক্ষা করে প্রতিদিন তিনবেলা রাস্তার বেওয়ারিশ কুকুরদের খাবার দিচ্ছেন রাজশাহীর সপুরা ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজল রেখা। তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ এলাকায় প্রশংসিত হচ্ছে।

প্রতিদিন সকাল, দুপুর ও রাতে নিজ হাতে রান্না করা খাবার নিয়ে এলাকার অলিগলিতে বের হন তিনি। তাঁর ডাক শুনে ছুটে আসে ক্ষুধার্ত পথকুকুরগুলো। শুধু খাবার দেওয়াই নয়, অসুস্থ কুকুরের যত্ন নেওয়া এবং তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়েও খোঁজ রাখেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, নিজের নানা সীমাবদ্ধতার মধ্যেও কাজল রেখার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাঁর এই মানবিক কাজ অন্যদেরও প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত করছে।

কাজল রেখা দেখিয়ে দিয়েছেন, অসহায় প্রাণীর পাশে দাঁড়াতে অর্থবিত্ত নয়, প্রয়োজন একটি উদার মন ও মানবিকতা। তাঁর এই উদ্যোগ প্রাণীবান্ধব সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।#

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com