রাজশাহী রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৭:৫০:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:৫০:৪৮ অপরাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন ও কমিটির সদস্যদের পরিচিতি ছাড়াও রক্তকেন্দ্রের কমিটি গঠন, নতুন ব্যাংক হিসাব খোলা, তহবিল ব্যবস্থাপনা, জমি বরাদ্দ, বার্ষিক সাধারণ সভা আয়োজন, রেড ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা কমিটি গঠন, যুব রেড ক্রিসেন্টের শৃঙ্খলা এবং রেস প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মোঃ শামীম হোসেন চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com