২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শনিবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার সম্মিলিত ফল। এ অর্জন তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধা, যোগ্যতা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে তাদের গড়ে উঠতে হবে।
অভিনন্দন বার্তায় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় সাফল্য কামনা করেন। পাশাপাশি প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থ শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।