নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেল

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:৩৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:৩৯:৩৮ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার  ৩৭ দশমিক ২৪ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে নয় জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে, পাসের হারেও  এগিয়ে রয়েছে এই কলেজ। দুইটি কলেজ থেকে শতভাগ ফেল করেছে। 

আজ শনিবার  দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।  ফলাফলে দেখা যায়, এবার নিয়ামতপুর উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৯৮ জন। এর মধ্যে পাস করেছে ৪৪৫ জন। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। এই প্রতিষ্ঠান থেকে ছয় জন পরীক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে, পাসের হারেও এগিয়ে রয়েছে এই কলেজ। এই কলেজ থেকে পাস করেছে  ৪০ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী। দুটি কলেজে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। কলেজ দুটি হলো- সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ ও রাজাপুর বটতলীহাট কলেজ। 

আলিম পরীক্ষায় পাসের হার ৩৯ দশমিক ৬৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১২৬ জন। পাস করেছে ৫০ জন। জিপিএ-৫ পেয়েছে একজন পরীক্ষার্থী।

ভোকেশনালে পাসের হার ৪১ দশমিক ১৩ শতাংশ।  মোট পরীক্ষার্থী ছিল ১৫৮ জন। পাস করেছে ৬৫ জন। কেউ জিপিএ-৫ পায়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com