ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় রাব্বিল হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৫ নম্বর হরিপুর ইউনিয়নের খোলড়া (বালিয়া পুকুর) এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
নিহত রাব্বিল হোসেন ওই এলাকার মোঃ রমজান আলীর ছেলে। তিনি পীরগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে আশানুরূপ ফল না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাব্বিল। পরে নিজ বাড়িতে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বলে জানা গেছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।