রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৬:১০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৬:১০:৩৫ অপরাহ্ন
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর র‌্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণসহ নানা আয়োজন করেন।

বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া অডিটোরিয়ামে যুব মেলার বিভিন্ন স্টল বসানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শাকিল কাজীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস সহ অনেকেই।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, যুব সংগঠনের সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আলোচনার সভার শেষে উপজেলায় নতুন দুটি নিবন্ধিত যুব গঠনের মাঝে সনদপত্র তুলে দেয়া হয়। এছাড়া বেকারত্ব দুর করার লক্ষ‍্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণার্থী যুবক ও নারীদেরকে আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষে স্বল্প সুদে ৯ লক্ষ ৫০ হাজার টাকার যুবঋনের তুলে দওয়া হয়। পরে অতিথিরা বিভিন্ন উদ‍্যোক্তাদের দেওয়া পণ‍্যের স্টল ঘুরে দেখেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com