ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৬:৫৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৬:৫৯:৪২ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার সংগঠনের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সিন্ধু চরন বর্মন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি কংকনা রায়, সহ সভাপতি মর্তূজান নাহার মিতু, সদস্য জেবা রায়, মনিষা আক্তার মৌ, নাজমুন্নাহার, দীপা রানী, শামিমা নাহিদ, মোছা. নিহার কবির, নুসরাত জাহান, সম্পা রেজা, সুবর্না আক্তার শোভা, কহিনুর বেগম, সহকারী উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা অরুন কুমার গোস্বামী, কম্পিউটার অপারেটর রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটি সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com