গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৫:৫১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৫:৫১:৩০ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শনিবার (১ নভেম্বর) বিকালে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: গোদাগাড়ীর ইটাহারী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৮) ও মোঃ ইসাহাক আলী (২৪)।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, এ ব্যপার গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।#

রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com