রাণীশংকৈলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খতিবউদ্দীনের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১২:১৬:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:০৪:৪৭ পূর্বাহ্ন
মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার মুক্তির জন্য অস্ত্র হাতে লড়েছিলেন তিনি। স্বাধীনতার সেই বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. খতিবউদ্দীন (৭৮) এবার চিরবিদায় নিলেন পৃথিবী থেকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামে।

সোমবার (২ নভেম্বর) সকালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন এই বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীরকে শেষ শ্রদ্ধা জানাতে সোমবার বিকেল ৪টায় উপজেলার স্থানীয় সিডি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশের সদস্য ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পরে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শেষ বিদায়ের এই মুহূর্তে জানাজায় অংশ নিয়ে শ্রদ্ধা জানান ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যুদ্ধাহত এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে। তাঁর মৃত্যুতে জাতি হারাল মহান মুক্তিযুদ্ধের এক সাহসী সৈনিককে, আর পরিবার হারাল তাদের প্রিয় অভিভাবককে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com