নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১৮

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৭:৩৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৭:৩৬:২২ অপরাহ্ন
রাজশাহী নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এসব অভিযান চালায়।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, সোমবার বেলা পৌনে ১২টার দিকে ডিবি পুলিশ রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকায় থেকে ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ২৪০ টাকা সহ জাকির হোসেন (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করে। জাকিরের বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর বাইপাস এলাকা থেকে  ১৯৫ গ্রাম গাঁজা সহ রুম্মান আলী (৩৬) ও খন্দকার শাকিল হোসেন পলাশকে (৪৫) গ্রেপ্তার করে। রুম্মানের বিরুদ্ধে একটি এবং পলাশের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন ও তিনটি মোবাইল ফোন সহ রবিউল ইসলাম মিনালকে (৩২) গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। 

এদিকে, একই দিনে মহানগর পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত সাতজন, মাদক মামলায় চারজন এবং অন্যান্য মামলায় ১৪ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com