চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মাসুম আলী (৩০) ও মেহেদী হাসান (২৮)।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলস্টেশন বস্তি এলাকায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কালো টেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। অন্যদিকে, মেহেদী হাসানের ডান হাত থেকে কাঠের হাতলযুক্ত একটি রামদা জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।