রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ভূমিমন্ত্রী মিনুকে অভিনন্দন

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১১:৪২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১১:৪২:০৫ অপরাহ্ন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান'কে (মিনু) অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মোঃ মনিরুজ্জামান রনি।

তিনি রাজশাহী মহানগরের সাবেক যুবদলের সদস্য।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে মনোনীত করা হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, ভূমিমন্ত্রীর এ দায়িত্বপ্রাপ্তি রাজশাহীবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁর নেতৃত্ব, মেধা ও অভিজ্ঞতায় রামেক হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সফলতা কামনা করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com