রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৮ শিক্ষার্থী ও ছয় শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের এবং শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও পেশাগত অবদানের জন্য শিক্ষকদের এ সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ৩.৮৫ বা তার বেশি সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৬৮ জনকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। তাঁদের মধ্যে বিবিএ পর্যায়ের ২৮ জন এবং এমবিএ পর্যায়ের ৪০ জন রয়েছেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে ক্রেস্ট, সনদ ও পাঁচ হাজার টাকা দেওয়া হয়।
বিভাগভিত্তিক পুরস্কারপ্রাপ্তদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১৩ জন, ম্যানেজমেন্ট স্টাডিজের ৯ জন, মার্কেটিংয়ের ২৭ জন, ফাইন্যান্সের দুজন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের ছয়জন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ১১ জন রয়েছেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সম্মাননা প্রদানও গুরুত্বপূর্ণ। এ আয়োজন প্রতিবছর অব্যাহত রাখা উচিত। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ স্বীকৃতির মধ্য দিয়ে তাঁদের দায়িত্ব আরও বেড়েছে। ভবিষ্যতেও ভালো কাজের মাধ্যমে এ অর্জনের মর্যাদা ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ হাসনাত কবীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশিদ।
স্বাগত বক্তব্য দেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।