কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৬:৩৬:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৬:৩৬:৪৬ অপরাহ্ন
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

ভুক্তভোগী কিশোরকে (১৫) চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান। মতিন কাউনিয়া উপজেলার হারাগাছ চাঁদকুঠি সদবাজার এলাকার বাসিন্দা।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার রাতে বাক প্রতিবন্ধী কিশোর সদবাজার এলাকায় যায়। রাত ৯টার দিকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে চাঁদকুঠি সদবাজারে একটি তামাকের গোডাউনের খালি মাঠে নিয়ে যান আব্দুল মতিন।

সেখানে প্রতিবন্ধী ওই কিশোরকে বলাৎকার করে সদবাজারে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আব্দুল মতিন। স্থানীয়রা প্রতিবন্ধী কিশোরের আর্তনাদ ও লুঙ্গিতে রক্ত দেখে তাকে জিজ্ঞাসা করলে সে ইশারায় বলাৎকারের ঘটনা জানায়।

এ সময় স্থানীয়রা মতিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই কিশোরকে প্রথমে হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, বলাৎকারের ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা আব্দুল মতিনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com