সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৭:১২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৭:১২:০৬ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ৫নং চামারী ইউনিয়নের বিলদহর উচ্চ বিদ্যালয় মাঠে বিলদহর ক্রীড়া সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে পাবনার চাটমোহর ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয় প্রতিপক্ষ গুরুদাসপুর ফুটবল একাদশ।

খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির পক্ষে 
  ৫নং চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।

এ সময় ৫নং চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি হারুনর রশিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com