চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৭:১৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৭:১৩:০৪ অপরাহ্ন
চট্টগ্রামের লোহাগাড়ায় মুমিন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদকে (২৫) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার বরুড়া থানার ঝলম এলাকায় এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি লোহাগাড়া থানার ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com