রাসিক প্রশাসকের সঙ্গে ফল ব্যবসায়ী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৭:৫৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৭:৫৪:১৬ অপরাহ্ন
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার (রাফাব) নেতারা।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ফল ব্যবসায়ীরা নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ, উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবা নিশ্চিত করতে রাসিক প্রশাসকের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ফল ব্যবসার উন্নয়ন ও বিকাশে সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রশাসক তাঁদের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাতে রাফাবের সভাপতি মোঃ ইলিয়াস বেপারী, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জলিল এবং সদস্য মোঃ খাজা মাইনুদ্দিন, মোঃ সোহেল রানা সোহেল ও মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com