রাজশাহীতে বিদ্যুৎমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৫:২২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৫:২২:৩৫ অপরাহ্ন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি রাজশাহীতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে শাহ মখদুম বিমানবন্দরে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শফিকুল হক মিলন (এমপি)।  মন্ত্রী উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, রাজশাহী পৌঁছানোর পর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। সভায় রাজশাহী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com