শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)। এর অংশ হিসেবে রাজশাহীতেও বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে দেশব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর রাজশাহীতেও বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।