ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি ও কার্তুজ উদ্ধার

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৬:২১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৬:২১:২১ অপরাহ্ন
ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড় টার দিকে ফেনী সদর থানার মধ্যম চাড়িপুর এলাকায় বায়তুল শরীফ জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম দিক থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকালে েএ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে থাকার তথ্য পেয়ে একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় দুটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com