এবার ভৌতিক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। জানি দুশমন নামের এই ছবিতে মা-মেয়ের গল্পের মধ্য দিয়ে উঠে আসবে পারিবারিক রহস্য ও অতিপ্রাকৃত নানা ঘটনা।
ছবিটি পরিচালনা করবেন আরশাদ সৈয়দ। প্রযোজনায় রয়েছে ভূষণ কুমারের প্রতিষ্ঠান টি-সিরিজ। এ ছবির মাধ্যমে একটি সুপারন্যাচরাল হরর ফ্র্যাঞ্চাইজি শুরু করার পরিকল্পনা রয়েছে প্রযোজক ভূষণ কুমারের। জানি দুশমন হবে সেই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি।
জানা গেছে, ছবির শুটিং হবে ইংল্যান্ডে। অ্যাকশন দৃশ্যের দায়িত্বে থাকছেন ‘হ্যারি পটার’ ও ‘গেম অব থ্রোনস’-এর মতো জনপ্রিয় কাজের সঙ্গে যুক্ত পিটার পেড্রেরো। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে ভূমির হাতে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিনেমার কাজ। ঋষভ শেট্টির ‘দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজি মহারাজ’ এবং ‘অধুরে হম অধুরে তুম’ ছবিতেও দেখা যাবে তাঁকে।