শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৭:৫০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৭:৫০:৫৮ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ আদায় শেষে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসা ও এতিমখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়নে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এর পরিপ্রেক্ষিতে রাসিক প্রশাসক প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এরআগে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন নগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর বায়তুল ফালাহ্ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশে বক্তৃত্বা করেন। বক্তব্যে রাসিক প্রশাসক নগরীর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুমন, খতিব মাওলানা রবিউল ইসলাম ও কোষাধ্যক্ষ ইয়াসিন আলী, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন স্বপন ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার পারভেজ রকি ও সোহেল রানা, ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মোবারক উদ্দিন পলাশ ও সদস্য সচিব মোহাম্মদ পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com