শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৮:১৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৮:১৬:৫৫ অপরাহ্ন
শেরপুরে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুজাফফর আলী, রমজান, রকিবুল ইসলাম, আব্দুর রহমান ও সাগর।

শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, পুলিশের নিয়মিত টহলের সময় গাজীরখামার এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com