জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৯:০৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৯:০৬:০১ অপরাহ্ন
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নিখোঁজের দুই দিন পর এক নাবালিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কুলিক নদীসংলগ্ন আব্দুলঘাটা জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর কিশোরীকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, মৃত কিশোরীর বাড়ি বোগ্রাম রায়পাড়া এলাকায়। গত মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পরিবার থানায় নিখোঁজের অভিযোগ করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা জঙ্গলের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার ডা. সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানান, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com