বলিউড বাদশাহ শাহরুখ খান তাঁর নিখুঁত লিপ-সিঙ্কিংয়ের জন্য পরিচিত। তবে কিং সিনেমার তু মিল যায়ে’ গানে এড শিরানের দ্রুত কথার সঙ্গে তাল মেলাতে গিয়ে হিমশিম খেয়েছেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, মেয়ে সুহানা খানকে একই গানে অনায়াসে লিপ-সিঙ্ক করতে দেখে মুগ্ধ হয়েছেন অভিনেতা।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি গেট রেডি উইথ মি ভিডিও প্রকাশ করেন সুহানা। সেখানে দিওয়ালি পার্টির জন্য সাজতে সাজতে তু মিল যায়ে গানে লিপ-সিঙ্ক করেন তিনি। ভিডিওটির শেষে লাল-সোনালি লেহেঙ্গায় দেখা যায় তাঁকে।
ভিডিওতে মন্তব্য করে শাহরুখ লেখেন, এড শিরান এত দ্রুত গান করেন যে গানের কথা মনে রাখা তাঁর জন্য কঠিন ছিল। বাবার এই মন্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। কেউ কেউ মজার ছলে লিখেছেন, সুহানা এই দক্ষতা বাবার কাছ থেকেই পেয়েছেন।
জোয়া আখতারের দ্য আর্চিস দিয়ে অভিনয়ে অভিষেক হওয়া সুহানা এবার কিং সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখতে চলেছেন।