জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪, আহত ১

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:০৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:০৮:০০ অপরাহ্ন

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়।

এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা এবং তাদের আট মাস বয়সী সন্তান ইফরা মনি। নিহত অপর ব্যক্তি মেলান্দহ উপজেলার শাহজাতপুর এলাকার শওকত আলী লিখন।

এ ঘটনায় আহত অটোরিকশাচালক হযরত আলী (৪২)কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com