সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:১৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:১৯:২৩ অপরাহ্ন

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ রাউন্ড গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে সাভার মডেল থানার সিংগাসার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুহিত সোবহান ওই এলাকার মর্তুজ আলীর ছেলে।

ঢাকা জেলা উত্তর ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাভারের সিংগাসার কাউন্দিয়া এলাকায় গুলিসহ এক ব্যক্তি অবস্থান করছেন। পরে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মুহিত সোবহানকে ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশ স্থাপনা থেকে এসব গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com