নানা আয়োজনের মধ্য দিয়ে রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৭:০৪:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৭:০৪:৪৭ অপরাহ্ন
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটির শুরুতে শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

পরে রাজশাহীর স্থানীয় তিনটি মাদ্রাসার শতাধিক এতিম শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী সহ খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অধ্যাপক ড. নিয়ামুল বারী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো: রবিউল ইসলাম সরকার শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরনকালে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও দেশের গনতান্ত্রিক যাত্রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভুমিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এছাড়াও ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-শিক্ষা, ঐক্য ও প্রগতি’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

যোহরের নামাজ শেষে রুয়েটের কেন্দ্রীয় জামেমসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত সহ দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা  করা হয়।

এদিকে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার যুগান্তকারী বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। এক বক্তব্যে তিনি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় জীবনে অবিস্মরণীয় দিন এবং জাতীয় ঐক্য  ও গনতান্ত্রিক যাত্রায় দিনটি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com