রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার তকিপুর এলাকায় মোটরসাইকেলে এসে এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে নগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: নগরীর কর্ণহার থানার ঘোষপুকুর গ্রামের মোঃ আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৩) এবং সুন্দলপুর গ্রামের মোঃ হাসিবুর রহমান (২০)।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইসরাত জাহান (৩৫) স্বামীর সঙ্গে অটোরিকশায় করে মোহনপুরের ধুরইল গ্রামে যাচ্ছিলেন। পথে তকিপুর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁর ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। ব্যাগে স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ ৬৫ হাজার টাকা ছিল।
ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ তাঁদের শনাক্ত করে। পরে ভুক্তভোগী ও তাঁর স্বামীর শনাক্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল, হেলমেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#