রাজশাহীর মোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টায় কেশরহাট পৌরসভা বিএনপির আয়োজনে দিবসটি পালন করা হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, থানার অফিসার ইনজার্চ (ওসি) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুর আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা সেচ্ছসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন ও ধুরইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের তাৎপর্য ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দিবসটির ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে।