রাসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৭:৪৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৭:৪৭:১৭ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) এই দিবসে সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ সকল ওয়ার্ড কার্যালয় ও সিটি হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বাদ যোহর সোনাদীঘি জামে মসজিদ ও নগর ভবন ওয়াক্তিয়া মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী শহীদ জিয়া শিশু পার্ক, কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা এবং শালবাগান শিশু পার্কে বিনামূল্যে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com