একাদশ (আলিম) শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:২৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:২৪:০৭ অপরাহ্ন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ (আলিম) শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে দেশের সব আলিম পর্যায়ের মাদ্রাসাকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

রোববার (৮ নভেম্বর) বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠানোর কাজ সম্পন্ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করতে হবে।

এরপর প্রতিষ্ঠানের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠাতে হবে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায়ভার বোর্ড গ্রহণ করবে না।

তাই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব মাদ্রাসাপ্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com