THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৭:৩৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৭:৩৩:০৩ অপরাহ্ন
টাইমস হায়ার এডুকেশন THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং-২০২৭-এ অংশ নিতে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি জমা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (sustainability.ruet.ac.bd) ব্যবহার করে টাইমস হায়ার এডুকেশনের অনলাইন ডেটা পোর্টালে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি নির্ধারিত ফরমেটে সাবমিট করেন।

এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং কমিটির সভাপতি ও সিভিল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউ. এইচ. জোয়ার্দার, সহযোগী অধ্যাপক রিয়াজ পারভেজ, ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু ইসমাইল সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ওয়েবসাইট তৈরি ও তথ্য বিশ্লেষণের সঙ্গে যুক্ত শিক্ষকরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com