রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারী ও মাদকসেবীসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন, মাদক মামলায় আটজন এবং অন্যান্য মামলায় চারজন এবং মাদক কারবারী ৮জন রয়েছে। গত ৬ ও ৭ নভেম্বর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদক কারবারী ও চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা, কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা, ১৪টি ট্যাপেন্টাডল ও তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকা থেকে ৯০ গ্রাম গাঁজাসহ রাব্বুল শেখকে (৬০) গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ। এদিন রাতে পবা থানা পুলিশ উলাপুর বাগধানী এলাকা থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলাউদ্দিন ওরফে টিটুকে (৫৫) গ্রেপ্তার করে।
এর আগে বিকালে কাশিয়াডাঙ্গা মোড় থেকে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোনারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। একই দিন বোয়ালিয়া থানা পুলিশ কয়েরদাড়া এলাকা থেকে তিনটি ইয়াবাসহ রবিনকে (২১) গ্রেপ্তার করে।
অন্যদিকে, বোয়ালিয়া থানার বোসপাড়া পুলিশ ফাঁড়ি পঞ্চবটি এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় সাজু (৩২), ছোটন (২০) ও আনাস হাসানকে (২০) গ্রেপ্তার করে। রাজপাড়া থানা পুলিশ আইডি বাগানপাড়া স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় ইকবালকে (৪০) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।