মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক রিটন

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৯:৪৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৯:৪৭:১৬ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তেরখাদিয়া পশ্চিমপাড়া জাহানারা শামসুদ্দিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

রোববার (৮ নভেম্বর) বিকেলে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মসজিদের উন্নয়নকল্পে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন কমিটির নেতৃবৃন্দ। জবাবে মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন, সেক্রেটারি আবু খায়ের ডাবলু এবং সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ মনিরুজ্জামান ও মোঃ ওবায়দুল্লাহ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com