রাজশাহী সীমান্তবর্তী পদ্মার বিভিন্ন চরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দ করা মালামালের সিজার মূল্য ১৬ লাখ ১৮ হাজার ১০০ টাকা।
শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর, তালাইমারী, সোনাইকান্দি, মাজারদিয়া, চরমাজারদিয়া, প্রেমতলী, চারঘাট, আলাইপুর ও বিদিরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
রবিবার বিকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মার মিডিলচর, হাজীর বাতান, জাহাজঘাট, মুক্তারপুর ও ফরাদপুর এলাকায় আভিযান চালিয়ে ৩ হাজার ৮৬০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৭৭ বোতল ভারতীয় মদ, ১৪৪ বোতল এসকাফ সিরাপ, ২৮৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ৪৮ লিটার বাংলা মদ, ৬৩ বোতল ব্রোনকফ সিরাপ, ১০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৪ বোতল মনোড্রিল সিরাপ জব্দ করা হয়। এ ছাড়া ৪২ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, একটি মোটরসাইকেল ও একটি পুরোনো বাইসাইকেল জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং অন্যান্য চোরাচালানি পণ্য রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।
মাদক কারবারী ও চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।