চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৬:০২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৬:০২:৫০ অপরাহ্ন
জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন। এর মধ্যে দুইবার জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়েছেন, করেছেন অস্ত্রোপচার ও ছয়বার কেমোথেরাপি। এরপরও দমে যাননি তুরস্কের ৫৫ বছর বয়সী ফাতেমা চেলিক। ক্যাসেটে কোরআন শুনে টানা ১৭ বছরের চেষ্টায় পুরো পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন তিনি।

২০২৪ সালের ২৯ অক্টোবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির অংশীদার সংবাদমাধ্যম হাবেরতুর্কের (Habertürk) এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

তুরস্কের সাকারিয়া প্রদেশের আকইয়াজি জেলার বাসিন্দা ফাতমা ২০০২ সালে স্থানীয় একটি কোরআন শিক্ষাকেন্দ্রে হিফজ শুরু করেন। দৃষ্টিহীন হওয়ায় ব্রেইল পদ্ধতিতে শেখা সম্ভব না হওয়ায় শিক্ষকের রেকর্ড করা ক্যাসেট শুনে মুখস্থ করতে থাকেন তিনি।

এ সময় দুইবার জরায়ুর ক্যানসারে আক্রান্ত হলেও লক্ষ্য থেকে সরে যাননি ফাতমা। তার ভাষ্য, হিফজ শেষ করতে গিয়ে ছয়টি টেপরেকর্ডার নষ্ট করেছেন। পরে শিক্ষকের দেওয়া ছোট একটি যন্ত্রেও কোরআন শুনে অনুশীলন চালিয়ে যান।

২০১৯ সালে দীর্ঘ ১৭ বছরের সাধনায় কোরআন মুখস্থ শেষ করেন তিনি। এর মধ্যে দুই বছর আগে পক্ষাঘাতেও আক্রান্ত হন ফাতমা। শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেলেও দুই মাস পর আবার কোরআন শিক্ষাকেন্দ্রে যাওয়া শুরু করেন।

এখন প্রতিদিন ফজরের নামাজের পর মুখস্থ করা কোরআন পুনরাবৃত্তি করেন তিনি। তার পরবর্তী লক্ষ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিক হাফেজ সনদ অর্জন করা।

সূত্র: হাবেরতুর্ক

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com