পাঁচ বছরের এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৫:৩৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৫:৩৩:০৮ অপরাহ্ন
লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে মো. আশরাফ হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ের কপি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ ডিসেম্বর কালীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

এজাহার সূত্রে জানা গেছে, আসামি আশরাফ হোসেন শিশুটিকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। আসামি আশরাফ হোসেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়নের বলাইটারি গ্রামের বাসিন্দা।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী /২০০৩) এর ৯(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরোও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

এ রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, এটি একটি লোমহর্ষক ঘটন। ৫ বছরের একটি শিশুকে কলা খাওয়ার লোভ দেখিয়ে এমন ন্যক্কারজনক কাজ করেন আসামি আশরাফ হোসেন। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছে। এ রায়ে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com