রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বি ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রাথমিক আবেদন চলবে ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সূচি অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি সি ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি এ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উচ্চমাধ্যমিক সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর অতিরিক্ত সাত দিন আবেদনের সুযোগ পাবেন।
এর আগে ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের পরীক্ষা এবং ১২ থেকে ২৭ নভেম্বর প্রাথমিক আবেদনের সময় নির্ধারণ করা হয়েছিল।