রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৭:০৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৭:০৮:০১ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে বিদ্যুৎ সংযোগের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রতন হোসেন (৩০) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে আত্রাই উপজেলার বড় কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রতন হোসেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসে লাইনম্যান গ্রেড-২ পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ধুলাউরি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মোঃ আবু হাসান জানান, বড় কালিকাপুর এলাকায় বিদ্যুৎ সংযোগের লাইনে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার বিকেল থেকে জোনাল অফিসের একটি দল মেরামতের কাজ করছিল। রাত ৮টার দিকে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রতন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com