রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ১০ নভেম্বর থেকে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) মহানগরীর ১৩, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই মশক নিধন কার্যক্রম চালানো হবে।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, নগরীর স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলে কীটনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে রাসিক প্রশাসকের এ উদ্যোগ প্রশংসনীয়। এমন কার্যক্রম নিয়মিত ও ধারাবাহিকভাবে চালু রাখার দাবি জানান তিনি।
২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তু কুমার বলেন, মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে সময়োপযোগী উদ্যোগ। এতে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় নগরবাসীর মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।
এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীতে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা হবে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় রাসিকের পরিচ্ছন্ন বিভাগ ও মশক শাখার কর্মকর্তা-কর্মচারী, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ মোস্তাফিজুর রহমান হিমেল সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিবসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।