নাগেশ্বরীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:০৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:০৬:২৮ অপরাহ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মালামালবাহী একটি অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বানুর খামার জামে মসজিদের পাশের টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাস টার্নিং পয়েন্টে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মালামালবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেন। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুরে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনাপ্রবণ স্থানে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com