নাটোরের দত্তপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:৩৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:৩৬:৫২ অপরাহ্ন
বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে বর্ণিত অগ্রাধিকারমূলক কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকা-ে নারীদের সম্পৃক্ত করার লক্ষ্যে নাটোরের দত্তপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) নাটোর সদর উপজেলার দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাটোর জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।

নাটোর জেলা তথ্য অফিসার মো. আ. আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার নেয়ামুল হাসান দ্বীপ, নাটোর সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী খানম এবং রুম টু রিডের ডেপুটি ম্যানেজার আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ। শুভেচ্ছা বক্তব্য দেন দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার সরকার। সমাবেশে বক্তারা বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে বর্ণিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচির বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া নিরাপদ খাদ্য গ্রহণ, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ও সচেতন ব্যবহার, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষা প্রদান এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন।

সম্প্রতি ডেঙ্গুর বিস্তার সম্পর্কে বক্তাগণ বলেন, ডেঙ্গু প্রতিরোধে কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং এ বিষয়ে পরিবারের প্রত্যেক সদস্যকে সচেতন হতে হবে। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

বক্তাগণ আরও বলেন, একটি সচেতন, শিক্ষিত ও দায়িত্বশীল পরিবার গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নেও নারীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে সঠিক তথ্য জানা এবং তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি উপস্থিত নারীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে জনসচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com