পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চর মোন্তাজে সাপের কামড়ে হাসান তালুকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার নিজ জমিতে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ের শিকার হন তিনি।
স্বজনদের অভিযোগ, এলাকায় জরুরি চিকিৎসাকেন্দ্র ও সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) না থাকায় তাকে নদী পেরিয়ে পার্শ্ববর্তী উপজেলায় নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিনের দাবি সত্ত্বেও দুর্গম এই দ্বীপে জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থা গড়ে ওঠেনি। হাসানের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চর মোন্তাজসহ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকায় দ্রুত জরুরি চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনমের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।