ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:৩০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:৩০:৩৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে গেদু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গেদু মিয়া সরাইল উপজেলার বাসিন্দা।

এসআরবি ও মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর শিশুটিকে বেড়াতে নেওয়ার কথা বলে তার নানি নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থানকালে পরদিন সকালে শিশুটির জ্বর হয়েছে জানিয়ে তার মাকে ফোন করেন নানি। পরে ওইদিন রাত ৩টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে শিশুটিকে বাড়িতে নিয়ে আসার পর তার গোপনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। এ ঘটনায় শিশুটির মায়ের সন্দেহ হয়, তার বাবাই (শিশুটির নানা) শিশুটির ওপর যৌন নির্যাতন করেছেন।

পরে শিশুটির মা বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত গেদু মিয়া আত্মগোপনে ছিলেন। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com