রাজশাহীর ১০ ওয়ার্ডে মশা নিধনে ফগার স্প্রে

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:৪৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:৪৩:০০ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীর ১০টি ওয়ার্ডে একযোগে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় ২০টি ফগার মেশিনের মাধ্যমে এ কার্যক্রম চালানো হয়।

ওয়ার্ডগুলো হলো ১৫, ২১, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর। এর আগে গত ১০ নভেম্বর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এবং ১১ নভেম্বর ১৩, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে একই কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, ড্রেন, স্লাব, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার প্রজননস্থলগুলোতে কীটনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি সরকারি ও আধা-সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতেও বিশেষ অভিযান চালানো হবে।

রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে নগরীতে এ বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম চলবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাসিকের পরিচ্ছন্ন বিভাগ ও মশক শাখার কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com