বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:৪৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:৪৪:২৯ অপরাহ্ন
গরুর মাংস রপ্তানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পরই দেশটির অবস্থান। বিশ্ববাজারে মোট গরুর মাংস রপ্তানির প্রায় ১৬ শতাংশ আসে ভারত থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

সমীক্ষার তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ভারত ১৫ লাখ ৬০ হাজার টন মাংস রপ্তানি করেছিল। ২০২৬ সাল পর্যন্ত রপ্তানিকারক দেশের তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখার সম্ভাবনার কথাও বলা হয়েছিল। তবে রপ্তানির এই পরিসংখ্যানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা হয়নি। ভারত থেকে রপ্তানি করা মাংসের কতটুকু গরুর এবং কতটুকু মহিষের, তা আলাদা করে উল্লেখ নেই।

গরুর মাংস রপ্তানিতে ভারতের এই অবস্থান দেশটির অভ্যন্তরীণ নীতির সঙ্গে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, দেশটিতে গো-হত্যা ও গরুর মাংস বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক চলছে। বিভিন্ন রাজ্যে গরু হত্যা নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত। এ নিয়ে সহিংসতার ঘটনাও ঘটেছে।

এদিকে পশুর হাট ও মেলায় পশু বিক্রির ক্ষেত্রে অনিয়ম বন্ধে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব পদক্ষেপের পক্ষে-বিপক্ষে রাজনৈতিক বিতর্ক রয়েছে।

তবে আন্তর্জাতিক বাণিজ্যের পরিসংখ্যান বলছে, অভ্যন্তরীণ বিতর্কের মধ্যেও মাংস রপ্তানির বৈশ্বিক বাজারে ভারতের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। ফলে ভারত থেকে রপ্তানি করা মাংসের প্রকৃত ধরন এবং এর পরিমাণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com